ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড়িঘর আগুনে পুড়ে সব হারিয়ে পরিবারসহ খোলা আকাশের নিচে বসবাস

  • ‍Aminul Islam
  • আপডেট সময় ০৬:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই সব কিছু পুড়ে যায়। এতে সব হারিয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধা মনজুমা খাতুন এখন দুই সন্তানের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত্রি জীবন যাপন করতে হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ লাখের বেশি টাকার সম্পদ আগুনে পুড়েছে বলে দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

৮৫ বছরের বৃদ্ধা মনজুমা খাতুন জানান, সকালে হঠাৎ করেই রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার দুই ছেলের দুটি বসত ঘর ও দুটি রান্নার ঘর পুড়ে ছাই হয়। এ সময় শুধু প্রাণে বেঁচেছি।

আর কিছুই রক্ষা করতে পারেননি বলে হাউমাউ করে কেঁদে দেন তিনি। পরে কিছুটা শান্ত হয়ে বলেন, এখন পথে বসা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমাদের এখন কী হবে? এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান বলেন, আগুনে দুটি পরিবার পথে বসেছে। তাদের খোলা আকাশের নিচে অবস্থান করা ছাড়া আর কিছুই নেই।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

বাড়িঘর আগুনে পুড়ে সব হারিয়ে পরিবারসহ খোলা আকাশের নিচে বসবাস

আপডেট সময় ০৬:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪