ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বার্সার ১২ বছরের ডেসটিনি নাইকির সঙ্গে চুক্তি করেই আলোচনায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেটস, কার্লোস পুয়োল, পেপ গার্দিওলা নামের তালিকা যত দীর্ঘ, গল্পও ততই বর্ণময়। বার্সেলোনার হয়ে খেলা এসব তারকার আরেকটি মিল- তারা সবাই উঠে এসেছেন ক্লাবের বিশ্বখ্যাত ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’ থেকে। ফুটবল প্রতিভা গড়ার এই একাডেমি যেন এক অফুরন্ত ভাণ্ডার। সেখান থেকেই এবার উঠে আসছে ১২ বছরের নতুন প্রতিভা ডেসটিনি কোসিসো এজিফোর।

বার্সার বয়সভিত্তিক দলে খেলা এই কিশোরকে অনেকেই সংক্ষেপে ডেসটিনি কোসিসো নামে ডাকেন। বয়স কম হলেও তার গোল করার ক্ষমতা ইতিমধ্যেই তুলনা টেনেছে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের সঙ্গে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, বার্সার অনূর্ধ্ব-১২ দলে প্রথম মৌসুমেই বড়দের দলের হয়ে ১১ জনের ম্যাচে ৯ খেলায় ১৬ গোল করেন ডেসটিনি। তবে গত মৌসুমেই সবচেয়ে বেশি আলো ছড়ান তিনি। সাতজনের ম্যাচ ধরে ৫২ খেলায় তার গোল সংখ্যা ১৪৫, যা তাকে আলোচনার কেন্দ্রে তুলে আনে।

অতি অল্প বয়সেই ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নাইকির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি। ডেসটিনির সঙ্গে এই চুক্তিতে যুক্ত রয়েছে বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাভির প্রতিষ্ঠান ‘গোল ইন্টারন্যাশনাল লিমিটেড’। জাহাভিই সামলান বার্সা কোচ হান্সি ফ্লিক ও রবার্ট লেভানডফস্কির ক্যারিয়ার।

জাহাভি দ্য টাইমসকে বলেন, ‘এটাই ভবিষ্যতের সঙ্গে যোগাযোগের পথ।’ ডেসটিনিকে প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ছেলেটা বিশেষ কিছু। গত মৌসুমেই ৫২ ম্যাচে ১৪৫ গোল করেছে। বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনাই তাকে এই চুক্তির জন্য বিবেচনায় এনেছে।’

ডেসটিনি কোসিসো নাইজেরিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ। তার বাবা এজিকে পাসচ্যাল স্পেনের তৃতীয় বিভাগের ফুটবলার ছিলেন। তিন ভাইই রয়েছে লা মাসিয়ায়। ১৭ বছর বয়সী ডেভিড ওবিন্না বর্তমানে খেলছেন স্পেনের পঞ্চম বিভাগের দল কর্নেলায়। ১৬ বছরের ডিভাইন ইকেন্না বার্সার অনূর্ধ্ব- ১৫ দলে বেড়ে উঠছেন। তবে তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি আলো কেড়েছে ডেসটিনিই।

গত সেপ্টেম্বরে দ্য সানকে এজিকে বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার তিন ছেলে বার্সেলোনায় আছে। সবাই ভালো করছে। তবে ডেসটিনি তার বয়সের স্তরে একটু বেশিই ভালো।’

জ্যামন কাপ ও কোপা ইসকারে ডেসটিনি ইতিমধ্যেই পরিচিত নাম। ২০২৩-২৪ মৌসুমে কোপা ইসকারে ২০ গোল করে বার্সাকে চ্যাম্পিয়ন করেন সে। একই মৌসুমে অনূর্ধ্ব-১০ দলে ২৭ ম্যাচে তার গোল ১০০। যারা তার খেলা দেখেছেন, তারা বলেন- ডেসটিনি বিস্ফোরক, দুই পায়েই দক্ষ, দৌড়ের প্রথম ধাপে অসাধারণ দ্রুত এবং হেডেও সক্ষম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

বার্সার ১২ বছরের ডেসটিনি নাইকির সঙ্গে চুক্তি করেই আলোচনায়

আপডেট সময় ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫