ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাৎসরিক ছুটি কমলো ১২ দিন স্কুলে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন, যা চলতি বছরের তুলনায় ১২ দিন কম। ২০২৫ সালে বিদ্যালয়গুলোয় বার্ষিক ছুটি ছিল ৭৬ দিন। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সাবিনা ইয়াসমিন।

২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। এসব সিদ্ধান্তের ফলে বার্ষিক ছুটি কমে ৬৪ দিনে নেমে এসেছে।

রমজান ও ঈদের ছুটি কমেছে
২০২৬ সালে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সেই হিসাবে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার সম্ভাবনা রয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটিগুলো হলো– পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন ছুটি। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন। দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি।

নতুন করে যেসব ছুটি যুক্ত হয়েছে
এবার পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে, যেগুলো আগে তালিকাভুক্ত ছিল না।

শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, পাঠদান কার্যক্রম জোরদার করতেই ছুটি কমানো হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

বাৎসরিক ছুটি কমলো ১২ দিন স্কুলে

আপডেট সময় ০৯:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫