ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইন অমান্য করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেছেন গণপূর্তমন্ত্রী সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়,এই ঘটনায় উভয়পক্ষের ৩ মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয় দিবসের ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির পৃথক দুটি মামলায় বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহীন শিকদারসহ ৫৬ জনের নামে মামলা করা হয়। অপরদিকে বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মুস্তফা ও যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারীসহ ২৫ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা করেছেন।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বাস স্ট্যান্ড স্মৃতি সৌধে বিজয় দিবসের ফুল দিতে গেলে উপজেলা বিএনপি ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ব‍্যাপক সংঘর্ষ ঘটে।

পরবর্তীতে এ ঘটনার জের ধরে স্থানীয় কলেজ মোড়ে বহিষ্কৃত নেতার অনুসারীদের আক্রমণে উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ফারুক হোসেন গুরুতর আহত হন। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এ সময় শাহীন শিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের ৯ জন আহত হন। আহতদের মধ্যে সোহেল নামের একজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ ঘটনায় ফারুক হোসেন, ‘তৌফিকুর রহমান তফিক ও কামরুজ্জামান মোল্লা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন।’

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষের তিনটি মামলায় ৮১ জন ও অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন অমান্য করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেছেন গণপূর্তমন্ত্রী

বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়,এই ঘটনায় উভয়পক্ষের ৩ মামলা

আপডেট সময় ০৩:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪