ময়মনসিংহ , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ৪ বিভাগে

কালবৈশাখীর সময় এসেছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর প্রভাবও দেখা গেছে। রোববার ঢাকাসহ দেশের চার বিভাগের কয়েক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এ সময়ের ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিই কালবৈশাখী।

গত শুক্রবার রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় ঢাকায়, ১৮ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি আজও হতে পারে রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,  ভারতের পশ্চিমবঙ্গ ও  এর কাছাকাছি এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ৪ বিভাগে

আপডেট সময় ১০:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬