ময়মনসিংহ , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা পাকা সেতুর অভাবে ৫০ হাজার মানুষের ভরসা নড়বড়ে কাঠের সাঁকো ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক বিধ্বস্ত: যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড আওয়ামী লীগ আমলে এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে জানিয়েছে গভর্নর সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে বলেছেন রিজভী দেশের বাজারে ফের বড় ধাক্কা: এক লাফে অনেকটা বাড়ল স্বর্ণের দাম বিচার প্রক্রিয়া শুরু: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ রোববার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, রোববার সকাল সাড়ে ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।

গত শুক্রবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে সাবেক এই মন্ত্রী মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।

তিনি বলেন, ‘আজ (শনিবার) সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।’

গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই সিনিয়র নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন।

শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ রোববার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

আপডেট সময় ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬