ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ের অনুষ্ঠানে মদপানে ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মদপানে একই এলাকার ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কাঠাদিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে মদপানের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মদপানে অসুস্থ হয়ে পড়লে তাদের নেওয়া হয় হাসপাতালে। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা বিকেল পর্যন্ত চারজনের মৃত্যু হয়। এরই মধ্যে মৃত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের বরাতে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, তাঁরা সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

এই ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টঙ্গীবাড়ি থানার ওসি বলেন, চারজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে মদপানে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫