ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ের দাবিতে তরুণীর অবস্থান প্রেমিকের বাড়িতে , ৩ দিন ধরে যুবক উধাও

নীলফামারী জেলার ডোমার উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছেন ববিতা রানী (১৮) নামে এক তরুণী। তার প্রেমিক বলে দাবি করা যুবক নৃপেন চন্দ্র রায় (১৯) ওই বাড়িরই সদস্য। তবে মেয়েটি বাড়িতে আসার পর থেকেই নৃপেন উধাও। তাকে গত ৭ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ববিতার অভিযোগ, দীর্ঘদিন ধরে নৃপেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা একাধিকবার একসাথে ঘুরতে গেছেন। এমনকি স্থানীয়দের কাছে তিনি সম্পর্কের কিছু প্রমাণও উপস্থাপন করেছেন। তার দাবি, বিয়ের আশ্বাস দিয়ে নৃপেন নিজেই তাকে বাড়িতে আসতে বলেন। কিন্তু তিনি বাড়িতে পৌঁছানোর পর থেকে নৃপেন আত্মগোপনে চলে যান।

তরুণী ও যুবকের বাড়ি একই গ্রামে হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ববিতা ও নৃপেনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এটি তারা আগে থেকেই জানতেন। তবে নৃপেনের পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি মেনে না নেওয়ার অবস্থান দেখা যাচ্ছে।

এ বিষয়ে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আজ (মঙ্গলবার) আমরা দুই পক্ষকে ডেকে বসেছি। স্থানীয় গণ্যমান্যদের নিয়ে একটি সমাধানের চেষ্টা চলছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

বিয়ের দাবিতে তরুণীর অবস্থান প্রেমিকের বাড়িতে , ৩ দিন ধরে যুবক উধাও

আপডেট সময় ১০:১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫