ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বুলবুল-ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঙ্গনে পরিণত হয়েছে ঢাকা বিভাগ। একসময় ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হয়ে যাবেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ।

আপিলে টিকে গেছেন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে ভোটযুদ্ধ এড়াতে পারছেন না বুলবুল ও ফাহিম, এখন লড়াই করেই বোর্ডে জায়গা করে নিতে হবে তাদের।

গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হবেন দুজন পরিচালক। সেই দুই আসনের জন্য এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে সরকারের সমর্থনপুষ্ট প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী বুলবুল, হাই প্রোফাইল ফাহিম এবং রেদুয়ানের মধ্যে। ফলে শেষ পর্যন্ত কারা নির্বাচিত হন, সেটিই এখন সবচেয়ে বড় কৌতূহল।

উল্লেখ্য, সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষরে অসঙ্গতি থাকায় প্রথমে রেদুয়ানের মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে সোমবার আপিলের পর মঙ্গলবার শুনানিতে বৈধ ঘোষণা করা হয় তার প্রার্থিতা। ফলে ভোটার নম্বর ১৬ হিসেবে তিনি এখন আনুষ্ঠানিক প্রার্থী। একইভাবে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমও আপিলে বৈধতা ফিরে পেয়েছেন।

সব মিলিয়ে, ঢাকা বিভাগে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। যেখানে বুলবুল-ফাহিমের একক আধিপত্যের আশা ভেস্তে দিয়ে রেদুয়ানের বৈধতা লড়াইটাকে করে তুলেছে জমজমাট। এখন নজর সেদিকেই—ভোটের বৈতরণী পেরিয়ে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেন বিসিবির নতুন বোর্ডে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার

বুলবুল-ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না

আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫