ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যাটারিচালিত রিকশার উৎপাদন কারখানা রাজধানীতে বন্ধ হচ্ছে

গত মঙ্গলবার (১৩ মে) আসাদ গেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়।রাজধানীর মূল সড়কে আর ব্যাটারিচালিত রিকশা চলতে দেবে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগির সড়কে নামানো হবে। এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে করপোরেশন, দেবে লাইসেন্সও। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি।

গতকাল ধানমন্ডি পুরোনো ২৭ নম্বর রোড থেকে আসাদ গেট পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা নিধন অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন। নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল বেড়েছে। বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, রাজধানীর মূল সড়কে আর চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা। চলতি মাসেই অনুমোদিত নকশার রিকশা চালকদের প্রশিক্ষণ শুরু হবে, দেওয়া হবে লাইসেন্সও। নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত সেসব রিকশা। অবৈধ ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ব্যাটারিচালিত রিকশার উৎপাদন কারখানা রাজধানীতে বন্ধ হচ্ছে

আপডেট সময় ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫