ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সংস্থাটি জানিয়েছে, এদের মধ্যে মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩) নামে একজন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।

শুক্রবার (৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য তিন জন হলো—মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় সামুরাই অস্ত্র।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, ‘গ্রেপ্তাররকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে র‌্যাব-২ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

‘ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫