ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারি বৃষ্টিপাতের শঙ্কা যেসব বিভাগে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ-

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষাকাল) প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরেই। তবে সিলেট অঞ্চলে মূলত বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবওহাওয়া অধিদপ্তর।সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭৮ মিলিমিটার। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় ৬৩ মিলিমিটার ও সিলেটে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে কম বৃষ্টিপাত বা বৃষ্টি না হওয়ায় দেশের পাঁচ জেলায় তাপপ্রবাহ ছিল গতকাল। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে।

আজও তা অব্যাহত থাকতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভারি বৃষ্টিপাতের শঙ্কা যেসব বিভাগে

তবে আগামীকাল বৃহস্পতিবার তা কিছুটা বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘শুক্রবার পর্যন্ত কম-বেশি একই রকম বৃষ্টিপাত থাকতে পারে। কোথাও একটু কমতে পারে, কোথাও বাড়তে পারে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ভারি বৃষ্টিপাতের শঙ্কা যেসব বিভাগে

আপডেট সময় ১২:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪