ময়মনসিংহে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতার। বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল (২১ ইবি) এবং ময়মনসিংহ পুলিশের একটি বিশেষ টিম গতকাল ৫ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ৪টার পরে ময়মনসিংহ সদরের আকুয়া খালপার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী আপেলকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বিপুল সংখ্যক অবৈধ মাদক, দেশীয় অস্ত্র এবং মদ উদ্ধার করা হয়। তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। তার নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুইটি চাদাবাজি ও হত্যা মামলা রয়েছে।অভিযান চলাকালীন আপেলের শীর্ষ সহযোগী ইমনের মা শরীফাকেও গ্রেফতার করা হয়। শরীফা তাঁর ছেলে ইমনের অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে মাদক ব্যবসা পরিচালনা এবং স্থানীয়ভাবে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে ভূমিকা পালন করেন বলে জানা যায়। একাধিক অভিযোগ এর ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা বরগুনায়
ব্যাপক বিস্ফোরণ তেহরানের প্রধান বিমানবন্দরে , জ্বলছে বিমান
প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সূধীজনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা
ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ময়মনসিংহে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতার
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৯:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- ১৮১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























