জেলা প্রশাসকের কার্যালয়ে পবিত্র রমজান ২০২৬ উপলক্ষ্যে গত ১০ই মার্চ মঙ্গলবার সকালে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ ময়মনসিংহের আয়োজনে এবং বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহের বিপণনে জনপ্রতি ১কেজি গরুর মাংস ৬০০ টাকা এবং ১৪ টি মুরগীর ডিম ১শত টাকায় স্বল্প আয়ের মানুষের মাঝে বিত্রয় করা হয় ।
এসময় ময়মনসিংহ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার মনোরঞ্জন ধর, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইদুর রহমান, ময়মনসিংহের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াহিদুল আলম হুমায়ুন, ডেয়ারি এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগেন সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান সহ ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

ময়মনসিংহ প্রতিনিধি 






















