ময়মনসিংহ , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার টেন্ডারে অনিয়ম-দুর্নীতির অভিযোগ! ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন নাহিদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে বলেছেন মির্জা ফখরুল ভোট সংশ্লিষ্ট কারও পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে জানিয়েছেন ইসি সানাউল্লাহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা উত্তরের প্রশাসক এজাজের চাকার ঘূর্ণনেয়ন অপেক্ষায় ঘোরে শহর ময়মনসিংহের যানজটের নীরব আর্তনাদ জামায়াত আমির শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো বললেন মাহদী আমিন নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব বলেছেন হাসনাত আবদুল্লাহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

সিইসি আরও বলেন, ‘ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব—ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার—কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশনের সময় এ ধরনের ঘটনা বাংলাদেশে হয়। এগুলা নতুন কিছু না।’

তিনি বলেন, ‘আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই। আমরা গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর টপ ব্রাসদের সঙ্গে সভা করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

সিইসি জানান, ‘ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত—এখন থেকে নির্বাচন পর্যন্ত যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠভাবে নির্বাচন করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী গতকালই তাদের সম্পূর্ণ প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন।’

শেষে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে—একটা সুষ্ঠ, সুন্দর, প্রতিযোগিতামূলক নির্বাচন—ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা পরিপালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার টেন্ডারে অনিয়ম-দুর্নীতির অভিযোগ!

মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি

আপডেট সময় ১২:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫