সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে গত ৯ এপ্রিল ২০২৬ ইং চেষ্টা সংগঠনের উদ্যোগে দুজন নারীকে সবজি ভ্যান ও ব্যবসার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
মানবতার পাশে “চেষ্টা” সংগঠনের
সহায়তা পাওয়া নারীরা হলেন লালবাগ এলাকার মরতুজা বেগম এবং বিরুলীয়া এলাকার সালমা আক্তার। “চেষ্টা কার্যালয়”-এ আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই ভ্যানগুলো তুলে দেওয়া হয়, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেরাই জীবিকা নির্বাহ করতে পারেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন বলেন,
“সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সাহায্য নয়-তাদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।”
সংগঠনের সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী বলেন,
“আমরা বিশ্বাস করি, একটি ছোট সহায়তাও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও আমরা আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কাজ করে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক নাসিমা জামানসহ সিনিয়র সদস্যবৃন্দ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ প্রতিনিধি 


















