ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মালয়েশিয়া বিএনপির কর্মশালা ৩১ দফা নিয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করেছে মালয়েশিয়ায় জোহর প্রদেশ বিএনপি।

গত রোববার জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কর্মশালায় ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে রাষ্ট্রকাঠামো সংস্কারের স্বপ্ন দেখছেন, আমরা তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৫ সালের বাকশাল ব্যবস্থা থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার পতনের ইতিহাস যেমন আছে, তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারেক রহমান ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কার্যকর নেতৃত্ব দিয়েছেন।’

জোহর প্রদেশ বিএনপির সভাপতি মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রহমত উল্লার সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এমজে আলম, এস এম রহমান তনু, জোহর বিএনপি শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, মালয়েশিয়া বিএনপির সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

মালয়েশিয়া বিএনপির কর্মশালা ৩১ দফা নিয়ে

আপডেট সময় ১২:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫