ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারী এডিসিকে ছুরি মেরে পালাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীতে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।

রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন। সে সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারী এডিসিকে ছুরি মেরে পালাল

আপডেট সময় ১১:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫