ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বললেন মুজিবুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধাপক মুজিবুর রহমান।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।

মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে। এই ধারা অব্যাহত রাখতে জনবান্ধন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’
 
মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন দেশের নানা অঙ্গ প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।’
 জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই দাবি করে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা-পেশীশক্তির দৌরাত্ম্য কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’    
 
গণভোট ও জাতীয় নির্বাচন একইদিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বললেন মুজিবুর রহমান

আপডেট সময় ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫