ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত মমেক হাসপাতাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন খুলনাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চান কেসিসি প্রশাসক শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস সেই নারী জামায়াত কর্মীর মুক্তি চেয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

গত সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই গ্রেপ্তারকে ‘পুরানো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ বলে অভিহিত করেন।

ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ওই নারীর তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় সাধারণ মানুষ একে অমানবিক হিসেবে দেখছেন।

সাদিক কায়েম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরানো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াতকর্মী বিবি সাওদার মুক্তি ও সকল প্রকার প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস সেই নারী জামায়াত কর্মীর মুক্তি চেয়ে

আপডেট সময় ০৯:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬