ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ বাংলাদেশিদের জন্য,১৫ লাখ টাকা মিলবে

বাংলাদেশি ছাত্র-ছাত্রীর জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্রাজ্যের সম্মানজনক গ্রেট স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং প্রতিটি বৃত্তির জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যেটা ১৫ লাখ, ৭২ হাজার টাকার বেশি। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই বৃত্তি প্রদান করা হয়।

চলতি বছরের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের ছাত্র-ছাত্রীরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করার সুযোগ পাবেন। এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীদের, যারা ইংরেজি ভাষায় দক্ষ এবং যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে পড়াশোনার আগ্রহী।

যে বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন করা যাবে: এই বৃত্তির আওতায় যে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন, সেগুলির মধ্যে রয়েছে, কেল ইউনিভার্সিটি, লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি, অ্যাস্টন ইউনিভার্সিটি, ক্র‍্যানফিল্ড ইউনির্ভাসিটি, লাভবার্গ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এক্সেইটার, ইউনিভার্সিটি অব প্ল্যামাউথ,ইউনিভার্সিটি অব সারে, রবার্ট গর্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার,উলস্টার ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলির ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, এবং কোর্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

গ্রেট স্কলারশিপে আবেদনের যোগ্যতা: গ্রেট স্কলারশিপের জন্য আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে।

যেগুলো হলো: 

বাংলাদেশি নাগরিক হতে হবে।
স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আগ্রহী বিষয়ের প্রতি গভীর আগ্রহ থাকতে হবে।
ব্রিটিশ কাউন্সিল ও হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখা এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনকারীদের জন্য বিশেষ কিছু সুযোগও রয়েছে, যেমন গ্রেট স্কলারশিপের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে চাইলে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা থেকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের লিংকে গিয়ে আবেদন প্রক্রিয়া জানুন। প্রতি বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ সময় আলাদা হতে পারে, যা তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তবে, এই বছরের জুনের মধ্যে নির্বাচিতদের ফলাফল জানিয়ে দেয়া হবে।

এই বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ, যেহেতু তারা যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ বাংলাদেশিদের জন্য,১৫ লাখ টাকা মিলবে

আপডেট সময় ০২:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫