ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে বড়াইগ্রামের মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আয়নাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। তিনি নটাবাড়িয়া ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হোসেন দীর্ঘদিন ধরে বাড়িতে একা বসবাস করতেন। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে প্রায় সাত মাস আগে বাবার বাড়িতে চলে যান। গত বুধবার সন্ধ্যার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। শনিবার সকালে স্থানীয়রা তার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে পড়ে থাকা মরদেহ দেখতে পান। পরে বড়াইগ্রাম থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আয়নালের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল এবং মরদেহে পচন ধরে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫