ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার রোজায় সুলভ মূল্যে ডিম-দুধ ও মাংস দেবে ১০ লাখ পরিবারকে রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক জানিয়েছেন মির্জা ফখরুল ঢাবি শিক্ষক কার্জন: অধ্যাপক আলী রীয়াজ প্রতারণা করেছেন সালেহ শিবলী হলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত চিত্রে পরিবর্তন আসতে পারে, ৪ আসনের ফল বাকি ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ঝিনাইগাতি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভরিতে ৩২৬৬ টাকা স্বর্ণের দাম কমলো ভিন্নমত দমন নয়- স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি জানিয়েছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক জানিয়েছেন মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে বৃহস্পতিবার এতথ্য জানানো হয়।

বাণীতে মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।

তিনি বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন— ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণে এ মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে আরও বলা হয়, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়। এ সময় তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার রোজায় সুলভ মূল্যে ডিম-দুধ ও মাংস দেবে ১০ লাখ পরিবারকে

রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক জানিয়েছেন মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬