ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের স্বর্ণ ও রুপার দাম আবারও কমল: জেনে নিন আজকের সর্বশেষ দর নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল, গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে জানিয়েছেন ধর্মমন্ত্রী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। 

গত বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) প্রথম দিনেই তাকে সভাপতিত্ব করতে হয়েছে চাঁদ দেখা কমিটিতে। সেই কমিটির সভা শেষেই ঘোষণা আসে বাংলাদেশে রমজান মাস শুরুর।

তবে সেখানে তিনি জানিয়েছেন, কেউ তাকে ‘মাননীয় মন্ত্রী’ বললে বেশ ব্যথিত হন তিনি।

গতকাল সংবাদ ব্রিফিংয়ের সময় তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলেন, ‘আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইসে কাম করনের লাইগা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন জনগণের কামলা হিসেবে, তাদের কাজ করার জন্য।’

ছয়বারের এমপি কায়কোবাদ দায়িত্ব পালনের প্রথম দিনে মন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে কথা বলেন। শেষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানেই এসব কথা বলেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী

আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে জানিয়েছেন ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৯:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬