ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজধানীর গুলিস্তানে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৭

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রেকর্ডপত্র অনুসারে গ্রেপ্তারকৃত দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকি-টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

রাজধানীর গুলিস্তানে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৭

আপডেট সময় ০২:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫