ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি—এটাই তো বড় বিষয় বললেন হাসনাত আব্দুল্লাহ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি, এটাই আমার জন্য বড় বিষয়, এর চেয়ে বড় বিষয় আর কী আছে বলেন! বাপ মন্ত্রী হবে, আমি মন্ত্রী হব, আমার নাতি মন্ত্রী হবে, তার পরেরটাও মন্ত্রী হবে- এটার জন্য বাংলাদেশ আর অপেক্ষা করবে না। যোগ্য এবং যাকে মানুষ চাইবে, মানুষ তাকেই ভোট দেবে। কেউ যদি আমাকে পাথর মারে, আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে তাকে সালাম দেব। বাকিটা আল্লাহর হাতে। তবুও আপনারা বিভেদে যাবেন না।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ শেষে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এ সময় এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহসহ দেবীদ্বার উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মায়েরা ঘরে যারা রান্নাবান্নার কাজ করেন, চাকরিজীবী, কৃষক, শ্রমিক ভাইয়েরা নেতা বানায়, কিন্তু নেতায় নির্বাচনের পর তাদের কখনো মানুষ মনে করেন না। আমরা এনসিপি বাংলাদেশের এই কালচারটা পরিবর্তন করতে চাই। কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বলে থাকেন, আমরা না কি ৫০০ ভোট পাব, ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে এসেছি। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করিনি, আপনাদের মধ্য থেকেই আমি বেড়ে উঠেছি, এটা আমার বড় পরিচয়।

এনসিপির এ নেতা বলেন, আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে একে অপরকে কষ্ট দেবেন না। আপনি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, যেন আমাদের মধ্যে এক টেবিলে বসে খাওয়ার মতো পরিবেশ থাকে। একজন যেন আরেকজনের ঘরে যাওয়ার মতো পরিবেশ থাকে, একজনের দাওয়াতে যেন আরেকজন অংশ নিতে পারেন। আপনারা নির্বাচনের সহিংসতা ও উসকানিতে জড়াবেন না।

হাসনাত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট দিতে সবাই একসঙ্গে যাবেন এবং একসঙ্গে বাড়ি আসবেন, সামাজিকভাবে সবাই একসঙ্গে থাকবেন। আপনি এক মার্কা করবেন, আমি আরেক মার্কা করব, কিন্তু দুজনের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে। আপনি যে নেতার জন্য মারামারি করবেন, দেখবেন, নির্বাচনের পর আপনার সঙ্গে ওই নেতার দেখাই হবে না। নির্বাচনের আগে সকল প্রার্থীই ভালো ভালো কথা বলবে, আপনারা যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন, নিজেদের মধ্যে সহিংসতায় জড়াবেন না, পরিবারের মধ্যে সহিংসতায় জড়াবেন না।

এর আগে দুপুরে ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামে জুলাই আন্দোলনে শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির এ নেতা। পরে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহারপাড়, ফুলতলি, নোয়াগাঁও, সাইতলা বাজার, বরাট, ভানী ইউনিয়নের খিড়াইকান্দি, বক্রিকান্দি, কুরছাপ, আতাপুর ও সূর্যপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন হাসনাত আব্দুল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি—এটাই তো বড় বিষয় বললেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৯:২২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫