ময়মনসিংহ , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাবিতে চলবে কমপ্লিট শাটডাউন রাকসু নির্বাচন পেছালেও

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

রাকসু নির্বাচন পেছানো হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় চলমান ‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘গত ২০ সেপ্টেম্বর দুপুর ২টায় রাবির উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবারের জন্য বাসায় যাবার জন্য গাড়িতে ওঠেন। এমতাবস্থায় কতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি কেড়ে নেয় এবং অশালীন ও আপত্তিকর উক্তিসহ তার গাড়ির উপরে ভিক্ষা হিসেবে টাকা ছুড়ে দেয়। এরপর তিনি হেঁটে তার ক্যাম্পাসের বাসভবনে ঢুকতে গেলে প্রধান ফটকে তারা তালা মেরে দেয়। এ অবস্থায় তিনি জুবেরী ভবনের দিকে যেতে থাকেন। জুবেরী ভবনে যাওয়ার পথে ওই ছাত্র নামক সন্ত্রাসীরা তাকেসহ প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর বর্বরোচিত হামলা করে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এই ছাত্র নামক সন্ত্রাসীদের বহিষ্কার এবং ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।’

এর আগে শিক্ষক, কর্মকর্তাদের অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচির কারণে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২০ দিন পিছিয়ে আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সোমবার রাতে ছাত্রশিবির আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী শিক্ষকদের দায়ী করেন সংগঠনটির দায়িত্বশীল নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

রাবিতে চলবে কমপ্লিট শাটডাউন রাকসু নির্বাচন পেছালেও

আপডেট সময় ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫