ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার দরবার থেকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া কাঠের তৈরি খাটের তিনটি মাচাসহ রিপন রায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিপন গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া মহল্লার মৃত দুর্গা রায়ের ছেলে। 

গত সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও পর্যালোচনা করে দেখা গেছে, রিপন রায় নুরাল পাগলার দরবার থেকে খাটের মাচা নিয়ে গেছে। সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে জঙ্গল দিয়ে ঢাকা মাচা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায়।

এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক ভক্ত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করলো পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার দরবার থেকে

আপডেট সময় ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫