ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহবাগে আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

শাহবাগে আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

শনিবার (০৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

 শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধরা হলেন, মো. রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও মো. ফয়েজ (৩০)। আহত দুজন হলেন- মো. শামীম (৪৫) ও মো. কালু (৩৫)।
 শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনশেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে বেলুন বিক্রি করা হয়। রাতে ওই পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। তখন হঠাৎ আগুন ধরে গেলে তারা দগ্ধ ও আহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ থেকে গ্যাসের বেলুন বিস্ফোরিত হয়ে আহত পাঁচজন ঢাকা মেডিকেলের বার্নে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুল ১০ শতাংশ, শাওন ১৬ শতাংশ ও ফয়েজের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। শামীম ও কালু সামান্য আহত হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুজনকে ভর্তি নেওয়া হবে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

শাহবাগে আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

আপডেট সময় ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫