ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার্থীরা না পেলেও বিনামূল্যে বিতরণের বই কেজি দরে বিক্রি ,

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বছরের প্রায় সাত মাস কেটে গেলেও শিক্ষার্থীদের অনেকেই এখনও হাতে পাননি নতুন বই। ঠিক এমন পরিস্থিতিতেই বিনামূল্যে বিতরণের জন্য সরকারের বরাদ্দ করা বই বিক্রি হচ্ছে কেজি দরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বই বিক্রির এই ভিডিও ভাইরাল হয়েছে। 

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় সবশেষ বুধবার (৩০ ‍জুলাই) বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। এর আগে কেজি দরে বই বিক্রির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে আওয়ামী লীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইরা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সব বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোনো অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

শিক্ষার্থীরা না পেলেও বিনামূল্যে বিতরণের বই কেজি দরে বিক্রি ,

আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫