ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ও রাজপথের লড়াকু নেত্রী তানজিন চৌধুরী লিলি। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি এবং গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীদের মূল্যায়ন করছে দল। এরই অংশ হিসেবে শুক্রবার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন তৃণমূল থেকে উঠে আসা পরিচিত মুখ তানজিন চৌধুরী লিলি। তাঁর এই পদক্ষেপে গৌরীপুর উপজেলাসহ ময়মনসিংহ উত্তরের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

মাঠের রাজনীতিতে সর্বদা সক্রিয় ও আপসহীন এই নেত্রীর রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১/১১-পরবর্তী সময়ে ছাত্র-শিক্ষক আন্দোলনে সম্মুখসারিতে ভূমিকা রাখতে গিয়ে দীর্ঘদিন মামলার জটিলতায় পড়েন তিনি। বিগত স্বৈরাচারী সরকারের আমলেও রাজনৈতিক কারণে অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি নিজ আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল তাঁর সম্পর্কে বলেন, জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু ও সাহসী নেত্রী আমাদের সকলের প্রিয় তানজিন চৌধুরী লিলি। দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজপথে লড়াই-সংগ্রাম করেছি। বিগত সরকারের আমলে অসংখ্য মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি দলকে সুসংগঠিত রাখতে দিনরাত কাজ করে গেছেন। তিনি রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল এই ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করবে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তানজিন চৌধুরী লিলি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সবসময় সক্রিয় ছিলাম। আমি আশাবাদী, দল আমার শ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে। সংরক্ষিত নারী আসনে আমাকে সুযোগ দেওয়া হলে নারী অধিকার রক্ষা ও নিজ এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করব।

এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে বাবা-মাকে স্মরণ করে বলেন, তাঁদের ত্যাগ, ভালোবাসা ও দোয়ার কারণেই আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি। এছাড়া রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য দলীয় সহযোদ্ধাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি

আপডেট সময় ০৯:৩২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬