ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সড়ক অবরোধ করে ককটেল ফাটিয়ে ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলার সড়কে ককটেল ফাটিয়ে পথচারীদের কাছ থেকে টাকা লুট করেছে ডাকাত দল। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার থানা এলাকার ধানখোলা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ও ভুক্তভোগীদের তথ্য মতে, ৭-৮ জনের ডাকাত দল পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে সড়ক অবরোধ করে যাত্রী ও পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে সটকে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এছাড়াও ডাকাতির কবলে পড়েন দিনমজুর আবুল ইসলাম। তিনি গাংনী পৌরসভার একটি চালের দোকানে কাজ করেন। তিনি বলেন, সারাদিন কাজ করে ৬০০ টাকা পেয়েছিলেন। সেই সামান্য টাকাও ডাকাতেরা কেড়ে নিল।

এদিকে এমন ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলা চলাচলকারী সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত পুলিশি টহল জোরদার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েক মাস আগেও একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। কয়েকদিন পর পুড়াপাড়া জুগিন্দা রাস্তাতেও একই ঘটনা ঘটে। এভাবে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সড়ক অবরোধ করে ককটেল ফাটিয়ে ডাকাতি

আপডেট সময় ১০:২৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫