ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৭, আহত ২৫

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরে সাতজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) পৃথক এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন ও ফরিদপুরে পাঁচজন নিহত হয়েছে। 

ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে জেলার সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুটমিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও জেলার আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিনাইর ট্রেনিং সেন্টারে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। পথে রামরাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ছয়জনই আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে দুজন মারা যান। লরিটিকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৭, আহত ২৫

আপডেট সময় ০১:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫