ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকারের মধ্যে সরকার থাকলে সুষ্ঠুভাবে কাজ সম্ভব নয় বললেন ফারুক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সরকারের মধ্যে সরকার থাকলে সুষ্ঠুভাবে কাজ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফারুক বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন আন্দোলনে, সচিবালয় উত্তাল কেন, ইশরাকের সমর্থকরা কেন রাস্তায় বসে আছেন? এসবের উত্তর দিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান মানুষের ভোট নিয়ে, মৃত ব্যক্তি বা হুন্ডাগুন্ডার ভোট নিয়ে যেতে চান না।’

গত ৯ মাসে বিদ্যুৎখাত, শিল্পখাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছেন-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‌‘বিএনপি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতিপক্ষ নয়, হতেও চায় না। সমালোচনা করতেও চায় না। কিন্তু, জনগণ সমালোচনা শুরু করেছেন। কারণ ৯ মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘১৭ বছরে শেখ হাসিনা মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে ও পুলিশকে ব্যবহার করেছে। এছাড়া বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

সরকারের মধ্যে সরকার থাকলে সুষ্ঠুভাবে কাজ সম্ভব নয় বললেন ফারুক

আপডেট সময় ০২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫