ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাগবিতণ্ডার জের ধরে মো. ইয়াসিন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন সিদ্ধিরগঞ্জের লাকিবাজার এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দুরুয়া গ্রামে। সে পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে লাকিবাজার এলাকার একটি দোকানে বসে ছিল ইয়াসিন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কিশোর গ্যাংয়ের এক সদস্য ইয়াসিনের বুকে ছুরিকাঘাত করে। এতে সে চিৎকার করে ও মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মরদেহ পাঠান।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ওই এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ইয়াসিনকে ছুরিকাঘাত করা হয়। পরে খানপুর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর খুন

আপডেট সময় ১০:১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫