ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিরাজগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত ৩০০ রোগী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লায় হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে গত এক মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩০০ জন।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানি পান করেই এই ডায়রিয়া দেখা দিয়েছে। জীবাণুযুক্ত পানি পানের কারণেই ডায়রিয়া আরও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা চিকিৎসকদের।

তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে, পরীক্ষার পানিতে কোনো জীবানু পাওয়া যায়নি আর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পৌরসভা।

পৌরসভার এই দুই এলাকায় হঠাৎ করে আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত এক মাসে এই দুই মহল্লা থেকে ডাইরিয়ার আক্রান্ত প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে।

স্থানীয় ধানবান্ধী এলাকার সৈকত বলেন, ‘পৌরসভার সাপ্লাই পানির ট্যাংকি পুরাতন, অনেক স্থানে পাইপে লিকেজ থাকায় পানির সঙ্গে নোংরা, আর্বজনা মিশে পানিতে দুর্গন্ধ ছড়ায়। আর এই পানি পান করায় ডায়রিয়া ছড়িয়েছে।’

আরেক বাসিন্দা রিফাত হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে কেন এত লোকের ডায়রিয়া হলো সে বিষয়টি খুঁজে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
তবে জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর  পৌরসভার সাপ্লাই পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পৌরসভার সাপ্লাই পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সাপ্লাই পানি দুর্বল পয়োনিষ্কাশনের কারণে এই রোগ ছড়াতে পারে। তবে কেন হঠাৎ করে পৌরসভায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলো তা দ্রুত অনুসন্ধানের পাশাপাশি পুরাতন পানির ট্যাংকি ও পাইপ সংস্কার করা হবে।

সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাপ্লাই পানির গ্রাহক সংখ্যা চার হাজার ৫৩৭টি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

সিরাজগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত ৩০০ রোগী

আপডেট সময় ১০:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫