ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে জানিয়েছেন আযাদ বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নেবে বাসন্তী ভালোবাসা বুবলীর আসাদুল্লাহ গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা শিক্ষককে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে বরিশালে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আসার সম্ভাবনা নেই তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বইমেলা পেছাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিরিল রামাফোসা ফের দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ-

দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৪ জুন) পার্লামেন্টের ভোটাভুটিতে রাষ্ট্রপ্রধান হন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।রামাফোসার ‘জাতীয় ঐক্যের’ সরকারে জোট গড়েছে দেশটির ঐতিহ্যবাহী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), মধ্যডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং আরও কয়েকটি ছোট দল।প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রামাফোসা ।

‘আমাদের দেশের সবার ভালোর জন্য নতুন জোট সরকারের নেতারা একসঙ্গে কাজ করবেন—এমনটাই চাওয়া ভোটারদের।’দিনভর নানা নাটকীয়তা, সন্ধ্যায় বিলম্বে পার্লামেন্ট অধিবেশন বসার পর রামাফোসাকে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধানের জন্য নির্বাচিত করেন দক্ষিণ আফ্রিকার আইনপ্রণেতারা।এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এতে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক দল এএনসি।নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায় ক্ষমতাসীন এএনসি। ডিএ পায় ২২ শতাংশ ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গড়ার বিকল্প ছিল না রামাফোসার। রাজনৈতিক অচলাবস্থার মুখে বিরোধীদের সঙ্গে নিয়েই জাতীয় ঐক্যের সরকার গড়ার ডাক দেন তিনি। আইনসভায় আসনসংখ্যায় এএনসির পর দ্বিতীয় বড় দল ডিএ।পার্লামেন্টে ভোটাভুটির প্রাক্কালে গত বৃহস্পতিবার রাতে এএনসি ঘোষণা করে, জোট সরকার গঠন করা নিয়ে ডিএ ও কয়েকটি ছোট দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

সিরিল রামাফোসা ফের দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন

জোট গড়ার পরে ক্ষমতাসীন দলের মহাসচিব ফিকিল এমবালুলা বলেন, এটা চমকপ্রদ একটি পদক্ষেপ।২০১৭ সালে এএনসির প্রেসিডেন্ট হন রামাফোসা। পরের বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।এখন রামাফোসার পরবর্তী চ্যালেঞ্জ জোট সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করা। এতে দীর্ঘদিনের বিরোধীপক্ষ ডিএর সদস্যদেরও রাখতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব

সিরিল রামাফোসা ফের দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন

আপডেট সময় ১১:০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪