ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন বললেন উপদেষ্টা সাখাওয়াত

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন। দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে  সেনাপ্রধানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিবালয়ের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেনাপ্রধানকে ‘স্ট্রেট ফরওয়ার্ড ম্যান‘ আখ্যা দিয়ে তিনি বলেন, আমি যতটুকু উনাকে চিনি¬ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মুখের ওপর বলেন, বলার মতো লোক। সো আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন, না বলেছেন¬সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না; এটা উনি দিতে পারবেন।

এর আগে গতকাল রাজধানীর রাওয়া ক্লাবে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় তিনি সবাইকে একসঙ্গে থাকার জন্য কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন বললেন উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় ০২:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫