ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বললেন সড়ক পরিবহনমন্ত্রী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বগুড়ায় কে কোথায় ঈদ উদযাপন করবেন জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা ‎পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস টানা ৪ দিন নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সোলায়মান সেলিমকে ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক গ্রেফতার দেখানোর আবেদন করেন।

গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অন্যদিকে গ্রেফতার দেখানোর বিরোধিতা করেন আসামির আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এ মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

প্রসঙ্গত, গত বছরের ১৩ নভেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন

সোলায়মান সেলিমকে ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো

আপডেট সময় ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫