ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ সরানো হলো তাজুলকে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর জরুরি নির্দেশনা বেসরকারি মাদ্রাসার জন্য , না মানলে এমপিও বন্ধ বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি : নতুন মন্ত্রী হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দেড় বছর পর আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ নড়াইলে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে বলেছেন প্রতিমন্ত্রী টুকু সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বসছে, স্পিকার পদে আলোচনায় তিনজন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নিখোঁজের ১৭ ঘণ্টা পর রেজুখাল থেকে

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘গতকাল বিকেল ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ

স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নিখোঁজের ১৭ ঘণ্টা পর রেজুখাল থেকে

আপডেট সময় ১২:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫