ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারার অভিযোগ জামায়াত আমিরের, কঠোর পদক্ষেপের আহ্বান সরকারকে পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় যুব দিবস উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও র‍্যালি গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্কুল বাসে আগুন মানিকগঞ্জে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাটুরিয়া লিং রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে এ আগুন লাগে।

সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাসটি নির্দিষ্ট স্থানে পার্ক করা ছিল। হঠাৎ করেই বাসের ভিতরে আগুন ধরে যায় যা দ্রুতই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নামে পরিচিত।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এখনও কোনো প্রমাণ না থাকায় ঘটনার সঠিক কারণ জানাতে সময় লাগবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি)এম এম আমান উল্লাহ জানান, এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার

স্কুল বাসে আগুন মানিকগঞ্জে

আপডেট সময় ১২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫