ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বরাষ্ট্র উপদেষ্টা সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গেলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির চিকিৎসার খোঁজ নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন ।

আজ রোববার (৯ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সিএমএইচে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন ।

গত ৬ মার্চ ঘটনার দিনই স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোর দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা হবে। যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

 ‘নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।’

আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেবে। অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে উচ্চতর শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

স্বরাষ্ট্র উপদেষ্টা সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গেলেন

আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫