ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হিরো আলম গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু।

হিরো আলমের স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে।

রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এর আগে। জামিনের শর্ত ভঙ্গ করায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেন মামলার বাদী রিয়ামনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেছিলেন, রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়ামনির করা মামলায় জামিনে ছিলেন হিরো আলম। কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না।
তিনি আরও বলেন, তাই রিয়ামনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।প্রসঙ্গত, গত ২৩ জুন রিয়া মনির দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়া মনিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০-১২ জনসহ উল্লিখিত দুই আসামি হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেন রিয়া মনিকে। সেই সঙ্গে তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যান অভিযুক্তরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

হিরো আলম গ্রেফতার

আপডেট সময় ০৩:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫