ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে মন্তব্য করেছেন শাহরিয়ার কবির ইতালিতে ইন্টার দাপট: ৩ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন নেরাজ্জুরিরা পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই: বিজেপি ১০৫ আসনে এগিয়ে, তৃণমূল ১০৩ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে ​লিভারপুলকে হারিয়ে ইউরোপসেরার লড়াইয়ে ফিরল টেন হাগের শিষ্যরা জট খুলল স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর রহস্য, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে নতুন তথ্য কান উৎসবে পার্নোর নতুন চমক: এবার অভিনেত্রীর বাইরে ভিন্ন ভূমিকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী ভোটার প্রতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

আইন মন্ত্রণালয় সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে। অধ্যাদেশ অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর বেশি ব্যয় করলে নির্বাচন কমিশন প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

নতুন অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে সোমবার। মঙ্গলবার সকালের দিকে আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

এবারের সংশোধনায় নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রকাশের জন্য বিশেষভাবে নির্দেশনা যোগ করা হয়েছে, যা প্রার্থীরা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবেন।

চূড়ান্ত আরপিও-র অনুচ্ছেদ ৪৪-এ নতুন সংযোজন অনুসারে, প্রার্থীর নির্বাচনি ব্যয় ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অনুচ্ছেদ ১৩-এ প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা জামানত, যা আগে ২০ হাজার টাকা ছিল।

এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও খরচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪

১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী ভোটার প্রতি

আপডেট সময় ১২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫