ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইতালিতে ইন্টার দাপট: ৩ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন নেরাজ্জুরিরা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা। সমীকরণ বেশ সহজ। তাই উৎসবের প্রস্তুতি নিয়েই পার্মার বিপক্ষে খেলতে নামে ইন্টার মিলান। ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সিরি ‘আ’তে এটি তাদের ২১তম শিরোপা।

গত রোববার (৩ মে) ঘরের মাঠ সান সিরোতে বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে আরেকটি গোল যোগ করেন।

শিরোপা নিশ্চিত হওয়ার পর দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনে জড়ো হয় ইন্টার মিলানের হাজারো সমর্থক

চ্যাম্পিয়ন হয়ে ইন্টারের অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম ভুলে গেলে চলবে না। কারণ গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। আমরা যেসব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারতাম, সবগুলোতেই হতাশ হতে হয়েছিল। এরপর আবার নতুন করে শুরু করাটা সহজ ছিল না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ইতালিতে ইন্টার দাপট: ৩ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন নেরাজ্জুরিরা

আপডেট সময় ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬