ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নেত্রকোনায় ১১০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা পুলিশ লাইনস মাঠে নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে সরকার ও পুলিশ বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। ভোটকেন্দ্র বা কেন্দ্রগামী পথে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলায় ১ হাজার ৮৯০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে থাকবেন।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়

আপডেট সময় ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬