ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৪ জিম্মি উদ্ধার পাচারকারীর কবল থেকে , স্বামী-স্ত্রীসহ আটক ৩

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে টেকনাফের দক্ষিণ লম্বরী ও নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে জিম্মি থাকা ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।

গত রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে দুই দফা অভিযানে তাদের জিম্মিদের উদ্ধার ও পাচারচক্রে জড়িত তিন সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ ৯ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহের (৬৯), তার স্ত্রী দিলদার বেগম (৩৮) এবং উত্তর জালিয়া পাড়ার মোহাম্মদ শফি (৩২)। তারা মানব পাচারচক্রের সক্রিয় সদস্য বলে ভাষ্য বিজিবির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফের নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়িতে ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় সেখানে জিম্মি থাকা অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। বাড়িটি ঘেরাও করে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আবু তাহেরসহ ২ জন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মানব পাচার বিরোধী অভিযানগুলোই বিজিবির দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা, যে কোনো অপরাধীর জন্যই টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্রের জলসীমা পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়। আমাদের এই ধারাবাহিক ও কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ১৪ ভুক্তভোগীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। প্রচলিত আইন অনুযায়ী আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

১৪ জিম্মি উদ্ধার পাচারকারীর কবল থেকে , স্বামী-স্ত্রীসহ আটক ৩

আপডেট সময় ০৯:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫