ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৩ মামলার অভিযুক্ত আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে মো.আল-মামুন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের অদুরে গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মামুন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন । তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

ওসি জানান, মামুন এবং আরও তিন নারী রাতে কক্সবাজারে যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামে। এ সময় পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামলে তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালীন আল-মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ তাকে আটক হয়ে কারাগারে পাঠায় বলে জানিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পরে সে জামিনে বের হয়।

প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারি রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালীন আল-মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ তাকে আটক করা হয়। পরে সে জামিনে বের হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

২৩ মামলার অভিযুক্ত আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫