ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি আটক সুন্দরবনে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের শিবসা নদী থেকে। গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন মরালক্ষী খালসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে থেকে একটি ডিঙি নৌকা, ২৫ কেজি হরিণের মাংস, হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার মো. ইমরান গাজী (২৪) আ. রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মূসা (৩৬), মো. মামুন (৩৫)।

হড্ডা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাবিত মাহমুদ বলেন, গতকাল (বুধবার) রাতে আসামিরা আমাদের জিম্মায় ছিলেন। আদালতের অনুমতি নিয়ে হরিণের জব্দ মাংস বিনষ্ট করা হয়েছে। আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন যানান, জব্দকৃত হরিণের মাংস সকল আলামতসহ আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান স্টেশনের হড্ডা বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনে হরিণ শিকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে এত বড় সুন্দরবনে বন বিভাগের একার পক্ষে এটি রক্ষা করা সম্ভব নয়। বন সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধিসহ সহযোগিতা করতে হবে। আমরা বন্যপ্রাণী শিকারে জড়িত ব্যক্তিদের তথ্যদাতাদের পুরস্কার দিচ্ছি। এতে আগের তুলনায় বন্যপ্রাণী শিকার কমছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি আটক সুন্দরবনে

আপডেট সময় ০২:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫