ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বললেন সড়ক পরিবহনমন্ত্রী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বগুড়ায় কে কোথায় ঈদ উদযাপন করবেন জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা ‎পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস টানা ৪ দিন নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩ আগস্ট শহিদ মিনারে সমাবেশের ডাক হাসনাতের জুলাই সনদ চূড়ান্ত ঘোষণার দাবিতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জুলাই সনদকে দ্বিতীয় বাংলাদেশের তফসিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই সনদ কোনো কবিতা নয়, এটি বেঁচে থাকার রূপরেখা। সরকার যদি এই ঘোষণাপত্র না দেয়, তাহলে আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই।

গত বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রধান ফটকের সামনে এনসিপি’র নবম দিনের পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহিদ মিনারে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত সময়ের ফ্যাসিস্ট ইসলামোফোবিক সমাজব্যবস্থা আমাদের পিছনে ফেলে গেছে। একসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ করতেই অনেকে সংকোচ বোধ করতেন। ভাইভা বোর্ডে এই বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা ভেবে বিচার করা হতো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন

৩ আগস্ট শহিদ মিনারে সমাবেশের ডাক হাসনাতের জুলাই সনদ চূড়ান্ত ঘোষণার দাবিতে

আপডেট সময় ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫